পুবের কলম,ওয়েবডেস্ক: মঙ্গলবার নয়া বিধানসভায় পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। যার পোশাকি নাম ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম।তীব্র টানাপোড়েনের মধ্যে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের  হাত ধরে সংশ্লিষ্ট বিল বিধানসভায় পাশ হয়। যার ইতিহাস দীর্ঘ।
এদিন   সংসদে নিজের ভাষণে মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি । পাশাপাশি এসি,  এসটি, ওবিসি সম্প্রদায়ের মহিলা জনপ্রতিনিধিদের জন্য আলাদা করে সংরক্ষণের দাবি জানালেন তিনি।

এদিন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেত্রী বলেন, আমার স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি প্রথমবার মহিলাদের প্রতিনিধিত্ব নির্ধারণে সাংবিধানিক সংশোধনী এনেছিলেন। যদিও রাজ্যসভায় ৭ ভোটে পরাজয়ে তা পাশ করা যায়নি।
তাঁর কথায়, “রাজীবের স্বপ্ন সার্থক হবে মহিলা সংরক্ষণ বিল পাশ হলে। অবিলম্বে এই বিল পাশ জরুরি। দেরি মানেই ভারতের মেয়েদের সঙ্গে অবিচার।  শুধু তাই নয়, তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য আসন  সংরক্ষণেরও দাবি জানান তিনি ।