বিশেষ প্রতিবেদন: রহমত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমযান মাস শুরু হতে আর ২ মাসেরও কম সময় বাকি। এই মাসের মতো ফযীলতের মাস আর নেই। এ মাসেই নাযিল হয়েছিল জীবন বিধান পবিত্র আল-কুরআন। মানবজাতির হেদায়াতের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ।
মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল কুরআন মাজিদ। বিশ্বের প্রত্যেক মুসলিমের কাছেই সিয়াম সাধনা, আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির মাস রমযান। আর রমযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল রোযা। প্রতি বছর বিশ্বের নানা প্রান্তে এই রোযার সময় হয় ভিন্ন। এটি হয় গোলার্ধ বিশেষে। সংযুক্ত আরব আমিরশাহীর জোতির্বিদ্যা সোসাইটির ২০২৪ সালের হিজরি ক্যালেন্ডার থেকে জানা যায়, ২০২৪ সালের ১১ মার্চ থেকে রোযা শুরু হতে পারে। এ বছর বিশ্বে সেহরি থেকে ইফতারের সময়কাল হবে সর্বনিম্ন ১২ ঘণ্টা ও সর্বোচ্চ ১৮ ঘণ্টার। জানা গিয়েছে, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, স্কটল্যান্ড ও স্পেনে রোযার সময় হবে ১৫ থেকে ১৮ ঘণ্টা যা বিশ্বে সর্বোচ্চ। অন্যদিকে আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে রোযা কম সময়ের হবে। এসব অঞ্চলের মানুষ ১২ থেকে ১৪ ঘণ্টা রোযা রাখবেন। দেশগুলি হল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, কেনিয়া, পাকিস্তান, চিলি ও নিউজিল্যান্ড। মধ্যপ্রাচ্য এবং গালফ অঞ্চলের মুসল্লিরা এবছর ১৩ থেকে ১৫ ঘণ্টা রোযা রাখবেন। তবে স্থানভেদে এটি ভিন্ন ভিন্ন হবে। প্রতিবছরই রমযান মাস ১২ দিন করে এগিয়ে আসে। মূলত এটি হয় ইসলামি চন্দ্র ক্যালেন্ডারের জন্য যা হিজরি ক্যালেন্ডার নামেও পরিচিত।রমযান মোবারক: এ বছর কোন দেশে কত ঘণ্টা রোযা?
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৪:৩৩
আরও খবর
প্রধানমন্ত্রীর ক্ষমার পরেও পুলিশের ঘন ঘন হানা, আতঙ্কে ঘরছাড়া মোদীকে কটাক্ষ করা কিশোরী
দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজাল নবান্ন, নিয়োগ ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিক
তুরস্ক-পাকিস্তান-সউদি -মিশরকে নিয়ে জোট গঠনের প্রস্তাব ইরানের
অন্যদের জয়ের রণকৌশল তৈরির পর অবশেষে নিজের জয়, বাঁকিপুর উপনির্বাচনে জিতে বিহার বিধানসভায় প্রশান্ত কিশোর
বিজেপির দুর্গ বাঁকিপুরে বড় চমক! উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে প্রশান্ত কিশোর
বিজেপির দুর্গ বাঁকিপুরে বড় চমক! উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে প্রশান্ত কিশোর
চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেকের, মামলা ফিরল হাইকোর্টে
চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেকের, মামলা ফিরল হাইকোর্টে
রাজ্যে এই প্রথম শুরু হল অনলাইন জনগণনা, ১৫ আগস্টের মধ্যে ফর্ম পূরণের নির্দেশ
রাজ্যে এই প্রথম শুরু হল অনলাইন জনগণনা, ১৫ আগস্টের মধ্যে ফর্ম পূরণের নির্দেশ
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টেও অধরা স্বস্তি কালীঘাট তৃণমূলের, মঙ্গলবার ফের হবে শুনানি
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টেও অধরা স্বস্তি কালীঘাট তৃণমূলের, মঙ্গলবার ফের হবে শুনানি
বাবার টাকায় নয়, বৃত্তিতেই আমেরিকায় পড়াশোনা: আরটিআইয়ের জবাবে নথি প্রকাশ ‘ককরোচ’ প্রতিষ্ঠাতা অভিজিতের
বাবার টাকায় নয়, বৃত্তিতেই আমেরিকায় পড়াশোনা: আরটিআইয়ের জবাবে নথি প্রকাশ ‘ককরোচ’ প্রতিষ্ঠাতা অভিজিতের
ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারীসহ গর্ভের শিশুর মৃত্যু
ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারীসহ গর্ভের শিশুর মৃত্যু
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা