২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যে কোন ধরণের মদ্যপান বাড়াচ্ছে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি, বলছে মার্কিন গবেষণা

পুবের কলম ওয়েবডেস্ক: ওয়াইন সহ সমস্ত ধরণের অ্যালকোহলযুক্ত পানীয় ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ওয়াইন, বিয়ার বা মদ যাই হোক না কেন যাতেই ইথানল আছে তাই ক্যান্সারের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দেয়। বিশেষ করে স্তন, মুখ কোলন সহ মোট সাতধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের ফেলো অ্যান্ড্রু সিডেনবার্গ এমনটাই জানিয়েছেন।  অ্যান্ড্রু নিজের গবেষণায় আরও বলছেন মার্কিনিদের  জীবনযাত্রার জন্যই তাঁরা মূলত সবচেয়ে বেশি স্তন, মুখ, কোলন ক্যান্সারে আক্রান্ত হন।

মূলত ক্যান্সার ফেলো হিসেবে এই পুরো গবেষণাটায় নেতৃত্ব দিয়েছেন অ্যান্ড্রু সিডেনবার্গ। গবেষকদের দলটি তাদের গবেষণায় দেখছেন যারা অ্যালকোহল পান করেন তাদের ক্যান্সারের ঝুঁকি ৩১.২ শতাংশ, যারা বিয়ার পান করেন তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ২৪.৯শতাংশ , অন্যদিকে যারা নিয়মিত ওয়াইন খান তাদের মধ্যে ২০.৩ শতাংশ হতে পারেন ক্যান্সারে আক্রান্ত।

অ্যান্ড্রুর নেতৃত্বে ওই গবেষকদলের সদস্যরা কথা বলেছেন মার্কিন নাগরিকদের সঙ্গেও। জানতে চেয়েছেন তাঁদের মতামত। প্রাপ্তবয়স্কদের দশ শতাংশ বলেছেন ওয়াইন নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি হ্রাস হয়   ২.২ শতাংশ ।  বিয়ার ঝুঁকি হ্রাস করে  ১.৭ শতাংশ। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চের একটি জার্নাল ক্যান্সার এপিডেমিওলজি, বায়োমার্কার্স অ্যান্ড প্রিভেনশন-এ প্রকাশিত গবেষণা অনুসারে ৫০ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্করা জানেন না যে এই পানীয়গুলি কীভাবে ক্যান্সারের ঝুঁকিকে প্রভাবিত করে।

ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের অন্যতম গবেষক তথা সহকারী পরিচালক উইলিয়াম এমপি ক্লেইন,জানিয়েছেন প্রাপ্তবয়ষ্করাই বিশ্বাস করেন অ্যালকোহল নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি কমে। ক্লেইন বলছেন এই ধারণা থেকে মার্কিন নাগরিকদের বের করে আনতে হবে। তাদের মধ্যে মদ্যপানের ক্ষতিকারক দিকটি নিয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। নিয়মিত প্রচার  চালিয়ে গেলেই তবেই কমবে মদ্যপানের প্রবনতা এবং ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি।

সর্বধিক পাঠিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যে কোন ধরণের মদ্যপান বাড়াচ্ছে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি, বলছে মার্কিন গবেষণা

আপডেট : ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার