০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে আমিরাতে ১০২৫ বন্দির মুক্তি

পুবের কলম,ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে পবিত্র রমযান মাস। তাৎপর্যপূর্ণ এই মাসে অন্যের প্রতি দয়া ও অনুগ্রহ করতে বলা হয়েছে।  তাই রমযান উপলক্ষে ১০২৫ কারাবন্দিকে ‍মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিশেষ নির্দেশনায় তাদের মুক্তি দেওয়া হয়।

আমিরাতের বার্তা সূত্রে আরো জানা যায়, রমযান মাস উপলক্ষে ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ দুবাইয়ের ৯৭১ বন্দি এবং ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি আমিরাতের ১৫১ বন্দিকে মুক্তির নির্দেশ দেন। তা ছাড়া অন্যান্য অঞ্চলেও বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া বন্দিদেরও মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন: রমজানের দুপুরে শোকের ছায়া: পোলবাহী গাড়ি উল্টে প্রাণ হারালেন এক ইমাম

আমিরাতে  রমযানসহ গুরুত্বপূর্ণ ইসলামী দিবস উপলক্ষে কারাবন্দিদের মুক্তি দেওয়া হয়। তা সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রাধানদের একটি সাধারণ রীতি। বন্দিদের আচার-ব্যবহার ও অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণের করে বছরের বিশেষ দিনগুলোতে নির্দিষ্ট সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়। ফলে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা পরিবার ও সমাজের সেবায় ইতিবাচকভাবে ভূমিকার রাখার সুযোগ পান।

আরও পড়ুন: আমিরাতের স্কুলপাঠ্যে কেজি থেকেই চালু হচ্ছে ‘এআই’

এদিকে তারাবির মাধ্যমে  রমযান মাস শুরু করেছে সউদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিভিন্ন দেশের মুসলিমরা বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু করবেন। আর শুক্রবার থেকে রোজা পালন শুরু করবেন বাংলাদেশের মুসলিমরা।

আরও পড়ুন: শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিহারের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে পারেন নীতীশ, রাজ্যের মসনদে বসতে পারে বিজেপি!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রমজান উপলক্ষে আমিরাতে ১০২৫ বন্দির মুক্তি

আপডেট : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার