বিশেষ প্রতিবেদন: তিন দিন ধরে গণনার পর অবশেষে ৮ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণ ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। রবিবার ঘোষিত সম্পূর্ণ ফলাফলে দেখা গিয়েছে, সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা কোনও দলই পায়নি। তবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বাজিমাত করেছে এই নির্বাচনে। বহু আসনে ইমরানপন্থী প্রার্থীদের জয় শরিফ ব্রাদার্সকে একক ভাবে সরকার গড়তে দিচ্ছে না।
জাতীয় সংসদে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পেয়েছে ১০১টি আসন। জাতীয় সংসদে সর্বমোট আসনের সংখ্যা ৩৩৬টি যার মধ্যে ২৬৬টিতে সরাসরি নির্বাচন হয়, সংরক্ষিত আসনের সংখ্যা হল ৭০টি। এই সংরক্ষিত আসনগুলি বিজয়ী দলগুলির মধ্যে হিসাব মতো ভাগ করে দেওয়া হয়। পিটিআই-এর পর সংসদে সর্বোচ্চ আসন (৭৫টি) পেয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) । এদিকে, বিলাওয়াল ভুট্টো জারজারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪টি আসন। পাকিস্তানে সরকার গঠনে সংসদে ১৩৪টি আসন প্রয়োজন। এই আসন পেতে হবে একক ভাবে বা জোট তৈরি করে। এবছর পাকিস্তানের একটি আসনে নির্বাচন হয়নি, কারণ সেই আসনের প্রার্থী কিছুদিন আগেই ইন্তেকাল করেন। আরও এক আসনে ফল ঘোষণা স্থগিত রয়েছে।
কোন দল কতগুলি আসন পেল?
আরও পড়ুন:
আরও পড়ুন:
১.পিটিআই সমর্থিত স্বতন্ত্র- ১০১
আরও পড়ুন:
২.পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ- ৭৫টি
আরও পড়ুন:
৩.পাকিস্তান পিপলস পার্টি-৫৪টি
আরও পড়ুন:
৪.মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান-১৭
আরও পড়ুন:
৫.পাকিস্তান মুসলিম লীগ কোয়াইদ-এ-আজম-৩
আরও পড়ুন:
৬.জমিয়ত উলেমা-এ ইসলাম পাকিস্তান ফজল-৪
আরও পড়ুন:
৭.ইস্তেকাম-এ-পাকিস্তান পার্টি-২
আরও পড়ুন:
৮.মজলিস ওয়াহদাত-এ-মুসলিমিন-১
৯.বালুচিস্তান ন্যাশনাল পার্টি-২
আরও পড়ুন:
১০.পাকিস্তান মুসলিম লীগ (জিয়াউল হক)-১
আরও পড়ুন:
১১.পাশতুনখোয়া ন্যাশনাল আওয়ামি পার্টি-১
আরও পড়ুন:
১২.বালুচিস্তান আওয়ামি পার্টি-১
আরও পড়ুন:
১৩.ন্যাশনাল পার্টি-১
আরও পড়ুন:
১৪.পাশতুনখোয়া মিল্লি আওয়ামি পার্টি-১