পুবের কলম ওয়েব ডেস্ক :
শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বোর একটি জেলে  কারা প্রশাসন ও কয়েদিদের মধ্যে ভয়াবহ দাঙ্গায় অন্তত ২৫ জন নিহত এবং আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন। সংবাদ সংস্থা  সূত্রে  এ কথা  জানা গেছে । 
প্রতিবেদনে বলা হয়, রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত এই দাঙ্গা চলে। পরে সোমবার সেনা মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিহতদের মধ্যে ২০ জন কয়েদি এবং ৫ জন কারা রক্ষী ও কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বন্দি ছাড়াও কারা প্রশাসনের কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা রয়েছেন।
আহতদের নেগোম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক পুষ্পা গামলাথ।
কারা সূত্রের বরাত দিয়ে ‘সংবাদ সংস্থা ’ জানায়, রবিবার সকালে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে প্রথমে সংঘর্ষ শুরু হয়।
অল্প সময়ের মধ্যেই তা সহিংস রূপ নেয়, এতে প্রথম দফায় ২ জন নিহত এবং ৩৮ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারা প্রশাসন হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র হয়।
নেগোম্বো কারাগারে বর্তমানে ২ হাজার ৪১৭ জন বন্দি রয়েছে বলে জানা গেছে।
কী কারণে এই দাঙ্গার সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।