আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: সফল হয়েছে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের লিগামেন্টের অস্ত্রোপচার।মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে ঋষভ পন্থের। শুক্রবার এই অস্ত্রোপচার করেন ডাঃ দীনেশ পারদিওয়ালা।
আরও পড়ুন:
কোকিলাবেন হাসপাতালের পাশাপাশি এই চিকিৎসক বিসিসিআই –এর সঙ্গেও যুক্ত। ভারতীয় দলের ক্রিকেটারদের শারীরিক অবস্থাও তিনি জানেন।
তাই তাঁর অধীনে বর্তমানে চলছে পন্থের চিকিৎসা। চিকিৎসায় দ্রুত সাড়াও দিচ্ছেন ঋষভ।আরও পড়ুন:
বছরের প্রথম দিনেই ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হন পন্থ। নিজেই ড্রাইভ করে উত্তরাখন্ডের বাড়িতে ফিরছিলেন এই ক্রিকেটার। রুরকিতে দুর্ঘটনার পর সেখানকার একটি হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়।
এরপর ঋষভকে আনা হয় দেরাদুনের ম্যাক্স হাসপাতাল। কয়েকদিন এখানে চিকিৎসাধীন থাকার পর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয় মুম্বইতে। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ঢামি হাসপাতালে দেখতেও আসেন পন্থকে। তবে এখনই মাঠে ফেরা হচ্ছেনা এই উইকেটকিপার ব্যাটারের। খেলা হবেনা নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া সিরিজ এমনকি আইপিএলেও।