পুবের কলম,ওয়েবডেস্ক: আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে জব্দ করা সম্পদ বাজেয়াপ্ত করা হলে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। শুক্রবার এ কথা জানান রুশ উপবিদেশমন্ত্রী সার্গেই রিয়াবকভ। রিয়াবকভ বলেন, ‘আমেরিকার আবেগের বশবর্তী হয়ে কোনও কাজ করা উচিত হবে না।
তারা যদি মনে করে যে, কোনও পরিস্থিতিতে রাশিয়া তাদের সঙ্গে সম্পর্ক আঁকড়ে ধরে রাখার জন্য বসে আছে, তাহলে তারা ভুল করবে।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক শূন্যের কোঠায় নেমে এসেছে বলেও মন্তব্য করেন রিয়াবকভ।আরও পড়ুন:
তিনি বলেন, ‘ইউক্রেনে চালানো রাশিয়ার বিশেষ সামরিক অপারেশন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পেছনে একমাত্র কারণ নয়। বরং অনেক কারণে দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়েছে।
’ শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এ ধরনের কোনও পদক্ষেপ গ্রহণ করলে তা বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হতে পারে।’ ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পর থেকেই মস্কোর বিভিন্ন প্রতিষ্ঠান ও পুতিন ঘনিষ্ঠ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্ব। এরই অংশ হিসেবে বিদেশে থাকা রাশিয়ার নাগরিক ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হয়। এসব সম্পদ যুদ্ধকবলিত ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহার করা হবে বলে দাবি করছে ওয়াশিংটন।