আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অশান্তি উঠেছে চরমে। ইতিমধ্যেই রাশিয়া, ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন বলে ঘোষণা করেছে। রাশিয়া ও ইউক্রেনের এই টানাপোড়েনে পতন হল দেশের শেয়ার বাজারে। মঙ্গল সকালে বাজার খুলতেই দেখা যায় সেনসেক্স পড়েছে ১২০০ পয়েন্ট।
নেমেছে নিফটিও।আরও পড়ুন:
সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা শোনার পরই মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হয়। এদিন প্রায় ১ হাজার ২০০ পয়েন্ট পতনের পর সেনসেক্স দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৯৯ পয়েন্টে। প্রায় ৩০০ পয়েন্ট পতনের পর নিফটি দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮০-তে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে শেয়ার বাজারের ওপর। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। অনিশ্চয়তা এর সবচেয়ে বড় কারণ।
আরও পড়ুন:
বিদ্রোহীদের দখলে থাকা ডোনেৎস্ক-লুহানস্ককে রাশিয়ার স্বাধীনতা ঘোষণার পরেই শেয়ার বাজারে আরও বেড়েছে অস্থিরতা।