পুবের কলম,ওয়েবডেস্ক: আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এবং ওই অঞ্চলে একটি প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে তালিবানের সঙ্গে বৈঠক করেছে রাশিয়া। শুক্রবার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে রাশিয়ায় দুই পক্ষের আলোচনা অনুষ্ঠিত হয়। ২০২১ সালের আগস্টে কাবুল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। এরপর থেকে তালিবান প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জারি রেখেছে চিন ও রাশিয়া।
বিভিন্ন বিষয়ে তালিবানের সঙ্গে আলোচনা করে আসছে তারা। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ কাজান শহরে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণকারী তালিবান নেতাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমরা আফগানিস্তানের সাথে বহুমুখী যোগাযোগের বিকাশ অব্যাহত রাখব।’ তালিবান ক্ষমতা গ্রহণের পর পশ্চিমা বিশ্ব তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এছাড়া শরিয়া আইন প্রয়োগ ও নারীদের শিক্ষা সীমিত করেছে তালিবান। এই ইস্যুতে তালিবানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে চাপে রেখেছে পশ্চিমারা। কাজানে আয়োজিত বৈঠকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারকে আমেরিকার ব্যর্থতা বলে উল্লেখ করেন ল্যাভরভ। তিনি আশা করেন যে, ‘পশ্চিমারা কখনই আফগানিস্তান বা তার প্রতিবেশীদের কাছে ফিরে আসবে না। ল্যাভরভ বলেন, 'আমরা আফগানিস্তান এবং এর প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূখণ্ডে মার্কিন ও ন্যাটোর সামরিক প্রত্যাবর্তনকে অগ্রহণযোগ্য বলে মনে করি।’ আফগানিস্তানের জন্য ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ বলেছেন, ‘রাশিয়া স্বাধীনভাবে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে আফগানিস্তানকে সাহায্য করতে আগ্রহী।’ অন্যদিকে তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, তাদের কী করা উচিত তা অন্য দেশের বলা বন্ধ করা উচিত। তিনি বলেন, ‘আফগানিস্তান অন্যদের জন্য শাসনের ধরন নির্ধারণ করে না। তাই আঞ্চলিক দেশগুলো আফগানিস্তানে সরকার গঠনের জন্য প্রেসক্রিপশন দেওয়ার পরিবর্তে অন্য কিছু করুক।’ সেই সঙ্গে মুত্তাকি আফগানিস্তানকে দেখতে আমন্ত্রণ জানিয়ে জোর দিয়ে বলেন, ‘পর্যটক, কূটনীতিক, সহায়তাকর্মী, সাংবাদিক ও গবেষকরা’ আত্মবিশ্বাসের সঙ্গে আফগানিস্তানে ভ্রমণ করুন এবং অবাধে ঘুরে বেড়ান।রুশ-তালিবান বৈঠক কাজানে
ইমামা খাতুন
প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৫
আরও খবর
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
তিন দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ল, নিরাপদ দুই পাইলট
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ল, নিরাপদ দুই পাইলট
ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলা: ২৪ জন ভারতীয় নাবিক উদ্ধার করল কোস্ট গার্ড
ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলা: ২৪ জন ভারতীয় নাবিক উদ্ধার করল কোস্ট গার্ড
হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি গানশিপ বিধ্বস্ত, দুই ক্রু সদস্য উদ্ধার
হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি গানশিপ বিধ্বস্ত, দুই ক্রু সদস্য উদ্ধার
লেবাননে নতুন হামলা না হলে ইসরাইলে আর আক্রমণ নয়, জানাল ইরান
লেবাননে নতুন হামলা না হলে ইসরাইলে আর আক্রমণ নয়, জানাল ইরান
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের