পুবের কলম, ওয়েবডেস্কঃ ইউক্রেন- রাশিয়ার যুদ্ধে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৯৭ ইউক্রেনীয় শিশু ।৩৫১ জন আহত হয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের প্রশাসনিক কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী কিভের পাশাপাশি ডোনেটস্ক, কিভ, খারকিভ, চেরনিহিভ, মাইকোলাইভ, খেরসন, লুহানস্ক, জাপোরিঝিয়া, সুমি এবং জাইটোমির অঞ্চলের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন:
এখানেই শেষ নয় ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের জেরে ১,০১৪টি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯১ টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। যুদ্ধ শুরুর ৫০দিনের মধ্যেই প্রায় ৬৪৯২টি "আগ্রাসন এবং যুদ্ধাপরাধের অপরাধ" তার পাশাপাশি২৯৪১টি "জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ" রেকর্ড করা হয়েছে।
যদিও যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে এটাই চূড়ান্ত পরিসংখ্যান নয়। ২৪ ফেব্রুয়ারী রাশিয়া তার প্রতিবেশী বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে ইউক্রেনে কমপক্ষে ১৯৩২ জন অসামরিক নাগরিক নিহত এবং ২৫৮৯ জন আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা এর থেকে অনেকবেশী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রায় দেড়মাসের বেশি সময় ধরে চলছে এই রুশ- ইউক্রেন। কার্যত মৃত্যুভূমিতে পরিনত হয়েছে ইউক্রেন।আরও পড়ুন: