পুবের কলম, ওয়েবডেস্ক: পুরোপুরি চোট মুক্ত না হওয়ার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজ তো বটেই, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্টে দলে জায়গা হয়নি ভারতীয় দলের তারকা পেসার মুহম্মদ শামির। এখন তিনি ছুটিতে আছেন। এরই মধ্যে বুধবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করলেন বাংলার এই পেসার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেশের সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন শামি।

যেখানে সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে তাঁকে।

 

সেই ছবির সঙ্গে শামি লিখেছেন, "একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত। আমাদের দেশের সেনা বাহিনীর সাহস, দেশের জন্য তাঁদের আত্মত্যাগ, সবকিছুর জন্য তাঁদের স্যালুট জানাই।" প্রসঙ্গত, কয়েকদিন আগে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে ২৪ টি উইকেট নিয়ে প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন শামি।