পুবের কলম,ওয়েবডেস্ক: ইন্তেকাল করলেন সপার বর্ষীয়ান সাংসদ শফিকুর রহমান বারিক (ইন্না লিল্লাহে.....)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সপার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সাংসদের ইন্তেকালের খবর নিশ্চিত করা হয়েছে। বলা বাহুল্য, জ্ঞানভাপী হোক বা ইউসিসি, একাধিকার ইসলাম ও কুরআন অবমাননার মতো জ্বলন্ত ইস্যুতে সরব হয়েছিলেন তিনি। তুলে ধরেছিলেন ‘মন্দির-মসজিদের’ সমীকরণের রাজনীতির অন্ধকার দিক। সম্বলের সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই।আরও পড়ুন:
প্রসঙ্গত, ১৯৩০ সালের ১১ জুলাই সম্বলে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান বারিক।
সম্বল থেকে চারবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৯ সালে সেখান থেকেই সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। শুধু মোরাদাবাদ থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন। তার নাতি জিয়া-উর-রহমান বারক মোরাদাবাদের কুন্দারকি আসনের এসপি বিধায়ক।সমাজবাদী পার্টির প্রবীণ নেতা ও এমপি, শফিকুর রহমান বারক সাহেবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সপা প্রধান অখিলেশ যাদব।