পুবের কলম প্রতিবেদক: লক্ষ্য রক্তের দুই অসুখের মধ্যে কোনও একটিতে আক্রান্ত গর্ভস্থ কোনও শিশুর জন্ম প্রতিরোধ করা। তা হলে, এই দুই অসুখ প্রতিরোধের ক্ষেত্রেও সফল হওয়া সম্ভব। এই দুই অসুখের একটি হল থ্যালাসেমিয়া। আর অন্যটি, সিকেল সেল ডিজিজ।
এই লক্ষ্যেই এইচপিএলসি টেস্টের জন্য রক্তের নমুনা সংগ্রহের বিষয়টি বাধ্যতামূলক বলে জানিয়ে দিল স্বাস্থ্য দফতর।আরও পড়ুন:
স্বাস্থ্য দফতরের এক নির্দেশে রাজ্যের সব হাসপাতাল এবং মেডিক্যাল কলেজকে এমনই জানানো হয়েছে, এইচপিএলসি টেস্টের জন্য রক্তের নমুনা সংগ্রহ বাধ্যতামূলক। এই নির্দেশ অনুযায়ী, গর্ভধারণের প্রথম ১২ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট গর্ভবতী-মায়ের রক্তের নমুনা যেমন সংগ্রহ করতে হবে।
আরও পড়ুন:
তেমনই, গাইনি বিভাগে চিকিৎসা করাতে আসবে যে সব কিশোরী, তাদের রক্তের নমুনাও সংগ্রহ করতে হবে। যাদের কাছ থেকে এই নমুনা সংগ্রহ করা হবে, তাঁদের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ অন্য বিভিন্ন তথ্য যথাযথভাবে নথিভুক্ত করে রাখতে হবে।