১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোনাল্ডোর গোলে জয় পেল সউদি আরবের ক্লাব আল-নাসর

পুবের কলম ওয়েব ডেস্ক : পর্তুগালের জার্সি গায়ে এমনিতেই তাকে দারুণ ছন্দে পাও্য়া গিয়েছিল, এবার ক্লাব ফুটবলেও গোল করে নিজের দলকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল তারকা রোনাল্ডোর ফ্রি-কিক থেকে নেওয়া শটে গোল পায় আল-নাসর।শেষ পর্যন্ত রোনাল্ডোর ম্যাজিকে নিজেদের মাঠে প্রতিপক্ষ দামাককে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দেয় আল-নাসর। এই জয়ে আপাতত সউদি প্রো লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তারা।২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রোনাল্ডোরা।২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল-হিলাল। সমান ম্যাচে আল-তাউনের সংগ্রহ ২৩ পয়েন্ট।

দামাকের বিরুদ্ধে ঘরের মাঠের ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে পিছিয়ে পড়ে আল-নাসর। কেভিন এনকৌদুর গোলে এগিয়ে যায় দামাক। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে আল-নাসর। ম্যাচের ৫২ মিনিটে তালিস্কার গোলে সমতায় ফেরে তারা। সরাসরি ফ্রিকিকে বল দামাকের জালে জড়ান এই ব্রাজিলিয়ান। আশ্চর্যজনকভাবে আল-নাসরের দ্বিতীয় গোলটিও এসেছে ফ্রিকিক থেকে। প্রথম গোলের কিছুক্ষণের মধ্যে দারুণ এক ফ্রিক থেকে গোল করেন রোনাল্ডো। গোলরক্ষকের বাঁ দিকে বল পাঠান তিনি। গোলরক্ষককে বোকা বানিয়ে যা ডুকে যায় জালে। এই গোলের ফলে চলতি মরশুমে ক্লাবের হয়ে তার গোলসংখ্যা দাঁড়াল ১৮। সবমিলিয়ে এই বছর মোট ৪১টি গোল করেছেন তিনি। রোনাল্ডোর গোলের পর আর কোনও দল গোল পায়নি। ফলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়েন রোনাল্ডোরা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রোনাল্ডোর গোলে জয় পেল সউদি আরবের ক্লাব আল-নাসর

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, রবিবার