পুবের কলম,ওয়েবডেস্ক: আগামীকালের মধ্যেই পেশ করতে হবে নির্বাচনী বন্ডের তথ্য। নির্বাচনী বণ্ড নিয়ে আরও কঠোর সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদলতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ এসবিআই-কে তীব্র ভর্ৎসনা করে। রায় দিতে গিয়ে জানায়, আগামী ১২ মার্চের মধ্যেই সংশ্লিষ্ট ব্যাঙ্ককে নির্বাচনী বন্ড কেনা এবং এছাড়া কোন দল কত টাকা ব্যাঙ্ক মারফত এনক্যাশ করেছে এযাবৎ, তা সম্পূর্ণ তথ্য জানাতে হবে৷ সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই তথ্য জমা দিতে হবে। নির্বাচন কমিশনকে আগামী ১৫ মার্চ, বিকেল ৫টার মধ্যে তাদের ওয়েবসাইটে এই তথ্য আপলোড করতে হবে।নির্দেশ সময়মতো মানতে বাধ্য হলে আদালত অবমাননার মামলা দায়ের হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত৷
আরও পড়ুন: