০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তাবাহিনীর অভিযানে কাশ্মীরে গ্রেফতার ২ স্থানীয় জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র   

পুবের কলম, ওয়েব ডেস্কঃ গোপন খবরের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর হাতে গ্রেফতার স্থানীয় দুই সশস্ত্র সন্ত্রাসবাদী। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একে-৪৭ রাইফেল, গ্রেনেড-সহ অন্যান্য অস্ত্র। পুঞ্চের মান্ডি সেক্টর এলাকায় রবিবার এই অভিযান চালানো হয়। তবে ওই এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কি না তার খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

পুঞ্চ পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, মান্ডি এলাকায় সন্দেহজনক গতিবিধির গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযানে নেমেছিল পুলিশ। অভিযান চলাকালীন আজমাবাদ এলাকায় একটি বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় দুটি একে-৪৭ রাইফেল, প্রচুর গ্রেনেড-সহ অন্যান্য অস্ত্রশস্ত্র। এরপরই ওই বাড়ির মালিক তারিখ শেখ ও তার সঙ্গী চাম্বের গ্রামের বাসিন্দা রিয়াজ আহমেদকে গ্রেফতার করে পুলিশ। দুজনকে গ্রেফতার করার পর জেরা করে জলিয়া গ্রামে এক ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকেও উদ্ধার হয় বিপুল অস্ত্র।

প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ এই দুইজন সরাসরি জঙ্গি দলের সঙ্গে যুক্ত। পাকিস্তান থেকে আসা জঙ্গিরা এদের দৌলতেই জম্মু ও কাশ্মীরে নিরাপদে আস্থানা গাড়ত। অভিযুক্তদের জেরা করা হচ্ছে পুলিশের তরফে। পহেলগাঁও সন্ত্রাসের সঙ্গে এদের কোনও যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ধর্ম জিজ্ঞাসা করে ভয়ংকর জঙ্গি হামলা চালিয়েছিল পাক জঙ্গিরা। সেই হামলায় মৃত্যু হয় ২৬ জনের। ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা সরাসরি পাক যোগের প্রমাণ পান। জানা যায়, এই জঙ্গিদের সাহায্য করেছিল কাশ্মীরে থাকা স্থানীয় হ্যান্ডেলাররা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি, বুকিংয়ে নতুন নিয়ম—যুদ্ধের প্রভাব রান্নাঘরেও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিরাপত্তাবাহিনীর অভিযানে কাশ্মীরে গ্রেফতার ২ স্থানীয় জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র   

আপডেট : ৩১ অগাস্ট ২০২৫, রবিবার