আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ধারাবাহিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে যোধপুরে জীবন্ত ঝলসে প্রাণ হারালেন কমপক্ষে চারজন, গুরুতর জখম আরও ১৬ জন। যোধপুর শহরের মাতা কি থান এলাকায় একসঙ্গে তিন –চারটি সিলিন্ডারের ধারাবাহিক বিস্ফোরণের জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
গুরুতর জখমদের বেশিরভাগেরই শরীরের ৮০% এর বেশি পুড়ে গিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা। জেলা কালেক্টর হিমাংশু গুপ্তা আহতদের দেখতে মহাত্মা গান্ধি হাসপাতালে পৌঁছন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা ব্যবস্থা বন্দোবস্ত করার নির্দেশ দেন
আরও পড়ুন:
অভিযোগ ওই দুর্ঘটনাগ্রস্ত ওই এলাকাটি তে একটি বাড়িতে দীর্ঘদিন ধরেই বেআইনি সিলিন্ডারের রমরমা কারবার চলত।
প্রচুর সিলিন্ডার মজুদ করা ছিল বাড়িটিতে। জানা গিয়েছে, এদিন সকালে একটি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করা শুরু করে ৷ কোন সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে সে ব্যাপারে নিশ্চিত হতে এক ব্যক্তি দেশলাই জ্বালিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করতেই বিপত্তি ৷ কার্যত বিস্ফোরণে উড়ে যায় বাড়িটি। বিকট শব্দ এবং তার সঙ্গে দাউদাউ আগুন জ্বলতে থাকে। পরপর চারটি সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এমনকি একটি গ্যাস সিলিন্ডার পিকআপ ভ্যানও ব্যপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। আহতদের প্রথমে নয়াপুরা হাসপাতালে, পরে মহাত্মা গান্ধি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷আরও পড়ুন: