সুবিদ আবদুল্লাহ্ঃ বিলাসবহুল ‘বন্দে ভারত’ এক্সপ্রেস এবার যাত্রা শুরু করতে চলেছে হাওড়া স্টেশন থেকে। সিদ্ধান্ত কেন্দ্রীয় রেল মন্ত্রকের। হাওড়া রেলের অসমর্থিত সূত্র জানাচ্ছে, হাওড়া স্টেশন থেকে তিনটি রুটের জন্য ‘বন্দে ভারত’ এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উত্তরবঙ্গে যাওয়ার জন্য নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে বিলাসবহুল এই ট্রেন। এই ট্রেন হবে শতাব্দী এক্সপ্রেসের চেয়েও দ্রুতগামী।
আরও পড়ুন:
এ ছাড়াও ওড়িশার পুরী ও ঝাড়খণ্ডের রাঁচি যাওয়ার জন্য যাত্রীরা এই ট্রেন ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এমনিতেই পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ প্রতিবছর প্রতিবেশি রাজ্য এবং উত্তরবঙ্গে বেড়াতে যান। বিলাসবহুল বিশেষ ট্রেন বলতে শুধুমাত্র শতাব্দী এক্সপ্রেসের ওপর নির্ভর করতে হয় যাত্রীদের। সেই জায়গা নিতে চলেছে বন্দে ভারত। যা হচ্ছে শতাব্দী থেকেও বিলাসবহুল।
আরও পড়ুন:
হাওড়া রেল সূত্রে খবর, হাওড়া-ভুবনেশ্বর রুট ছাড়াও দিল্লি-ভোপাল এবং দিল্লি-চন্ডিগড়ের মধ্যে চলা শতাধী এক্সপ্রেসগুলিকে বদলে ফেলা হবে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে।
আরও পড়ুন:
রেলের বিশেষ একটি সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ৪৪টি নতুন ‘বন্দে ভারত’ ট্রেন তৈরির চুক্তি হয়েছে।
আরও পড়ুন:
এছাড়াও এই ধরনের আরও ৫৮টি ট্রেন টেন্ডারিং প্রসেসে রয়েছে। যদিও হাওড়া সহ নতুন ২৭টি রুটে বন্দে ভারত ট্রেন চালানোর অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন:
তবে সূত্রের দাবি, অফিসিয়ালি ঘোষণা না হলেও ‘শতাব্দী’ এক্সপ্রেসকে সরিয়ে তার জায়গায় আসতে চলেছে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেন।