পুবের কলম,ওয়েবডেস্ক: কর্নাটক বিধানসভায় কংগ্রেস বিপুল আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই নির্বাচনে বেশকিছু হেভিওয়েট নেতার ভাগ্যপরীক্ষা হয়। এর মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া জগদীশ শেট্টার এবং জেডিএস প্রধান কুমারাস্বামী।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কংগ্রেসের এই বিপুল জয়ে শামিল হতে পারলেন না সদ্য বিজেপি ত্যাগ করে আসা জগদীশ শেট্টার।
কংগ্রেসের এই ভরা জোয়ারেও তিনি হুবলি-ধারওয়াড় আসনে হেরে গেলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্বী মহেশ তেংগিনকাই ৬৪ হাজার ৯১০ ভোট এবং জগদীশ শেট্টার ২৯ হাজার ৩৪০ ভোটেই সন্তুষ্ট থাকতে হয়।

চন্নাপটনা আসনে জনতা দলের (সেক্যুলার) বর্ষীয়ান নেতাএবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি কুমারাস্বামী চন্নাপটনা বিধানসভা আসন থেকে জয়লাভ করেছেন। কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শিগাঁও আসনে বিজেপির জয় ধরে রেখেছেন।
তিনি পেয়েছেন ৯৯ হাজার ৭৩ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী পাঠান ইয়াসির আহমদ খান পেয়েছেন  ৬৩ হাজার ৭৩২ ভোট। অন্যদিকে, বরুণা আসন থেকে কংগ্রেসের প্রাক্তন মুখমন্ত্রী ও বর্ষীয়ান নেতা সিদ্দারামাইয়া জয়লাভ করেছেন এবং কর্নাটকে কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার কনকপুরা বিধানসভার আসনটি ধরে রেখেছেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে চিত্তাপুর বিধানসভা আসন জয়ের হ্যাটট্রক করেছেন। তিনি এই হাইপ্রোফাইল আসনে বিজেপির মণিকান্ত রাঠোড়কে বিপুল ভোটে পরাজিত করেছেন।