যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর একটি ইসলামিক সেন্টারে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সংঘটিত এই ঘটনায় দুই বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
আরও পড়ুন:
ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনাকে “একটি ভয়াবহ পরিস্থিতি” বলে বর্ণনা করেন। তিনি জানান, ফেডারেল ও স্থানীয় প্রশাসন যৌথভাবে ঘটনার তদন্ত চালাচ্ছে এবং দ্রুত আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
আরও পড়ুন:
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “মসজিদে একটি ব্রিফিং চলছে। এটি একটি ভয়াবহ পরিস্থিতি। আমি কিছু প্রাথমিক তথ্য পেয়েছি, তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।”
আরও পড়ুন:
ঘটনার পর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি।