পুবের কলম,ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে অবস্থিত টুইটারের সদর দফতর থেকে এক্স লোগোটি সরানো হয়েছে। সান ফান্সিসকো শহরের নাগরিক ভবন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক্স লোগোটির বিষয়ে ২৪টি অভিযোগ নথিভুক্ত করেছে।
আরও পড়ুন:
https://twitter.com/klwtts/status/1685158250050895872?s=20
আরও পড়ুন:
সেখানে বলা হয়েছে, সদর দফতরের প্রতিবেশীদের কিছু নাগরিক অভিযোগ করেছেন যে এক্স লোগোটির আলো রাতে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। কেউ বলেছেন, লোগোটি টাওয়ারের একদম উপরে ছাদের প্রান্তঘেঁষে স্থাপন করা হয়েছে।
এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।আরও পড়ুন:
https://twitter.com/CryptoRgreen/status/1685212826615304193?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1685212826615304193%7Ctwgr%5E99ecf44ed24d1ca9551a902762747d2bac65e072%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2Felon-musk-shares-aerial-view-of-twitter-headquarters-with-x-logo-4251018
আরও পড়ুন:
জানা যায়, গত সপ্তাহে সান ফান্সিসকোর প্রাণকেন্দ্র মার্কেট স্ট্রিটে লোগোটি স্থাপন করা হয়। নানা চড়াই-উৎরাইয়ের পর নতুনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে আলোচনায় আনার জন্য এ কাজ করেছেন কোম্পানি প্রধান বিলিয়নার ইলন মাস্ক।
আরও পড়ুন:
https://twitter.com/elonmusk/status/1685211486669484032?
ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1685211486669484032%7Ctwgr%5E99ecf44ed24d1ca9551a902762747d2bac65e072%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2Felon-musk-shares-aerial-view-of-twitter-headquarters-with-x-logo-4251018আরও পড়ুন:
এক টুইটবার্তায় ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, টুইটারের সদর দফতর সান ফ্রান্সিসকোতেই থাকবে। যদিও অন্যান্য কোম্পানি ইতিমধ্যে অনেকেই ছেড়ে গেছে। অথবা ছাড়ার প্রস্তুতি গ্রহণ করছে। ওই পোস্টে তিনি লিখেছিলেন, প্রিয় সান ফ্রান্সিসকো, অন্যরা তোমাকে ছেড়ে যেতে পারে। আমি কখনও তোমাকে ছেড়ে যাব না।
আমি আজীবন তোমার বন্ধু হিসেবেই থাকতে চাই। গত সপ্তাহেই টুইটার থেকে বিশ্বব্যাপী স্বীকৃত নীল পাখির লোগোটি বাদ দেওয়া হয়েছে। একইসাথে পরিবর্তন করা হয়েছে কোম্পানিটির নামও। টুইটার পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে এক্স। মাস্ক গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন। এরপর থেকে তার ব্যবস্থাপনা ও পরিচালন ত্রুটির কারণে এর আয় অর্ধেকে নেমে গেছে।