আরও পড়ুন:
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী শনিবারের মধ্যেই ‘সন্দেহজনক’ বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। কিন্তু এই নির্দেশই এবার সাধারণ মানুষের জন্য নতুন হয়রানির কারণ হয়ে উঠছে বলে অভিযোগ। এতদিন বিএলও স্তরে যাচাই করে যাঁদের নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছিল, তাঁরাও আর নিশ্চিত নন। কমিশন চাইলে তাঁদেরও ফের শুনানিতে ডাকা হতে পারে। খসড়া তালিকা প্রকাশের পর কমিশন জানিয়েছিল, নামের বানান, বাবা-মায়ের সঙ্গে বয়সের ফারাকের মতো কারণে বহু ভোটারকে সন্দেহজনক ধরা হয়েছে।
পরে বিএলও যাচাইয়ে প্রায় ৪১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে। তবে সুপ্রিম নির্দেশে ফের গোটা ১ কোটি ৩৬ লক্ষ নাম প্রকাশের ফলে সেই স্বস্তি উধাও।আরও পড়ুন:
নতুন নির্দেশ অনুযায়ী, পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসে তালিকা টাঙানো হবে এবং প্রত্যেককে শুনানিতে হাজির হয়ে নথি দিতে হবে। এমনকি আপত্তি থাকলেও প্রমাণ জমা বাধ্যতামূলক। ফলে একাধিক হিয়ারিংয়ের চাপ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আমজনতার কাছে এর মানে একটাই—অবিরাম হয়রানি।