পুবের কলম,ওয়েবডেস্ক:যেখানে নুহে সাম্প্রদায়িক দাঙ্গার পর হিন্দু মন্দিরের সুরক্ষার   জন্য সারা রাত জেগে প্রহরা দিচ্ছেন মুসলিমরা সেখানে জম্মু ও কাশ্মীরে হিন্দুত্ববাদীরা মুসলিম গণহত্যার দাবি তুলেছে। সম্প্রতি  জম্মু ও কাশ্মীরে হিন্দুত্ববাদীরা তাদের মিছিল থেকে প্রকাশ্যে  মুসলিম গণহত্যার ডাক দিচ্ছে। পুলিশ এই মামলায় এফআইআর দায়ের করেছে। এই মামলায় পুলিশ তড়িঘড়ি দু’জনকে গ্রেফতারও করেছে। স্বাধীনতা দিবসের দিন বাইকে র‌্যালির আয়োজন করেছিল হিন্দুত্ববাদীদের কয়েকটি সংগঠন।

 সেই মিছিল থেকে মুসলিমদের গণহত্যার ডাক দেওয়া হয়। সেই মিছিলে হাতে তিরঙ্গা নিয়ে স্লোগান দিতে দিতে যায় হরিয়ানার নুহে সাম্প্রদায়িক পরেই এ ধরনের উত্তেজক মিছিল বের হয়। সেই মিছিলে স্লোগান তোলা হয় অর্থাৎ যখন মুল্লাদের কাটা হবে তখন মোল্লারা রাম রাম চেঁচাবে। এই ঘটনায় দৃশ্যতঃ ক্ষুব্ধ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীরের প্রশাসনের কাছে জানতে চেয়েছেন এই স্লোগান দেওয়ার জন্য কজনকে গ্রেফতার করা হয়েছে।

এই অপরাধীদের বিরুদ্ধে আমি জানতে চাই প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে মুফতি মিছিলের ছবিও পোস্ট করেছেন। ন্যাশনাল কনফারেন্সও এই ধরনের মিছিলের তীব্র নিন্দা করেছে, চাপে  পড়ে পুলিশ জানিয়েছে আমরা দু’জনকে গ্রেফতার করেছি। এই মামলায় আরও গ্রেফতার হবে। মুসলিমদের গণহত্যার ডাক দিয়েছে হিন্দুত্ববাদীরা এমন এক কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে  জনসংখ্যার বিচারে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। জম্মু ও কাশ্মীরের লাদাখ সহ ১২৫৪১৩০২ জন। যারা বাস করেন তাদের মধ্যে মুসলিমরা ৬৮-৩১ শতাংশ।