অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকার পর ছুটি পেলেন কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী সনিয়া গান্ধী। দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতাল-এ এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত সপ্তাহে তাঁকে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ এক বিবৃতিতে জানান, ঠান্ডা আবহাওয়া ও দূষণের প্রভাবে তাঁর শ্বাসকষ্ট কিছুটা বেড়ে গিয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:
চিকিৎসার সময় তাঁর শরীরে একটি সংক্রমণও ধরা পড়ে। এরপর চিকিৎসকেরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে চিকিৎসা শুরু করেন। তাতে ভালো সাড়া দেন তিনি এবং ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়।
চিকিৎসকদের পর্যবেক্ষণে সন্তোষজনক উন্নতি হওয়ায় মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে আপাতত বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশ্রামে থাকবেন তিনি।
আরও পড়ুন:
কংগ্রেস সূত্রে জানা গেছে, সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরই তিনি আবার নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরবেন।