পুবের কলম, ওয়েবডেস্ক: সকাল থেকেই তেলেঙ্গানায় চলেছে ভোট গ্রহণ। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ভোট দিলেন তারকারা। জুবিলি হিলসে ভোট দিতে এলেন অভিনেতা চিরঞ্জীবী। তাঁর স্ত্রী সুরেখা ও মেয়ে শ্রীজাও ভোট দেন। জুনিয়ার এনটিআর এবং তাঁদের পরিবারও ভোট দিতে গিয়েছেন-পরিচালক এসএসরাজামৌলি এবং তাঁর স্ত্রী রামা রাজামৌলি সকলকে ভোটদানের আবেদন জানান।

ভোট দেন   অভিনেতা নিথিন। বিলাসবহুল গাড়িতে চেপে হায়দরাবাদে ভোট দিলেন রানা দাগুবাতি।

সকাল থেকে তেলেঙ্গানায় চলছে ভোট গ্রহণ।

সকাল ৭ টা ভোট দান পর্ব চলছে। ১১৯টি বিধানসভা আসনে, প্রায় ২,২৯০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা অবধি। ১১৯ আসনের তেলাঙ্গানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ৬০।

রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্য ভোট দিলেন মিম প্রধান প্রধান আসাউদ্দিন ওয়াইসি। ভোট দেন ওয়াইএসআর তেলঙ্গানা দলের প্রধান ওয়াইএস শর্মিলাও। স্ত্রী শোভা রাওকে সঙ্গে নিয়ে ভোট দিলেন বিআরএস (সাবেক টিআরএস) নেতা তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও,  কেসিআর।

তবে ভোট শুরু হওয়ার পরেই ‘গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল ৭টা নাগাদ এক্স হ্যান্ডেলে ট্যুইট করে মোদি লেখেন, 'আমি বিশেষত যুবক এবং প্রথম যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের কাছে আহ্বান জানাচ্ছি যে, আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন।”