পুবের কলম, ওয়েবডেস্ক: সংসদ কাণ্ডে তদন্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল কলকাতায়। তিন জন সদস্য রয়েছেন এই টিমে। পুলিশ আগেই জানিয়েছে, এই ঘটনার মাস্টারমাইন্ড ললিত ঝা। এই ঘটনার নেপথ্যে ছিল এই ললিত।
ললিত বড় বাজারের রবীন্দ্র সরণী, বাগুইআটিতে থাকত বলে জানা গেছে। দিল্লি পুলিশ আজ এই সমস্ত জায়গায় যাবে। স্থানীয়দের সঙ্গে কথা বলবে।আরও পড়ুন:
ললিত ঝা কি কি সংগঠনের সঙ্গে জড়িত সেই বিষয়ে খোঁজ খবর নেবে পুলিশ।
কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করে এই অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ। এই মুহূর্তে সাত দিনের পুলিশ হেফাজতে রয়েছে মূল চক্রী ললিত ঝা। তবে দিল্লি পুলিশ কলকাতার পাশাপাশি রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্নাটকে, মহারাষ্ট্রে অভিযান চালাচ্ছে । আজ এই কাণ্ডে অপর অভিযুক্ত হরিয়ানার ঝিন্দের বাসিন্দা নীলম দেবীর বাড়িতে যায় পুলিশ।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সংসদে হলুদ ধোঁয়া ছড়িয়ে দিয়ে এক বিশৃঙ্খলা তৈরি করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ললিত ঝা, মহেশ কুমাওয়াত সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: