আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ যদি করোনা রোগীর টানা তিনদিন জ্বর না আসে তাহলে সাতদিনেই শেষ হবে তাঁর আইসোলেশন, করতে হবে না আরটিপিসিআর টেস্টও। নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
আরও পড়ুন:
গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৪০০০ জন। উত্তরোত্তর বেড়েই চলেছে সংক্রমণ।
এমতাবস্থায় দাঁড়িয়ে ফের আইসোলেশন সহ বেশ কিছু নিয়মে বদল আনল রাজ্যসরকার।আরও পড়ুন:
নয়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কোনও রোগীর মৃদু উপসর্গের পাশাপাশি যদি কোমবির্ডিটি থাকে তখন দেখা হবে তার স্যাচুরেশন। যদি পরপর তিনদিন স্যাচুরেশন ৯৩ এর বেশি থাকে তাহলে সাতদিন পর সেই রোগীরও আইসোলেশন শেষ হবে।
আরও পড়ুন:
তবে যে সমস্ত রোগীদের হোম আইসোলেশনেও নিয়মিত অক্সিজেন দিতে হচ্ছে বা যারা হাসপাতালে ভর্তি আছেন, সেই সব করোনা রোগীদের আইসোলেশন কবে শেষ হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসক।
আরও পড়ুন:
সারা দেশেই আছড়ে পড়েছে তৃতীয় ঢেউ। দেশ জুড়ে বাড়ছে সংক্রামিতের সংখ্যা। এর সঙ্গে দোসর হয়েছে ওমিক্রন। তাই আইসোলেশন নিয়েও আইসিএমআর এবং রাজ্য সরকারের।গাইডলাইনেও আসছে নিরন্তর পরিবর্তন।
আরও পড়ুন: