পুবের কলম,ওয়েবডেস্ক: ব্রিটিশ শাসনামলে কোর্টরুমে বিচারক কিংবা বিচারপতি’কে ‘মাই লর্ড’ বা ‘ইয়োর অনার’ বলে সম্বোধন করা অলিখিত এক দস্তুর ছিল। তবে কালক্রমে সেই নিয়ম শিথিল হতে শুরু করে। এমনকী বর্তমানে এই দুই শব্দ শুনলেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিরা। বুধবার এক মামলা চলাকালীন এমনই পরিস্থিতির সম্মুখীন হয় শীর্ষ আদালতের বিশিষ্ট আইনজীবী।
আরও পড়ুন:
জানা গেছে, বুধবার এক মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের এক বিশিষ্ট আইনজীবী বিচারপতি এএস বোপান্না এবং পিএস নরসীমার সামনে সওয়াল করছিলেন। উক্ত সময়ে ওই আইনজীবী শীর্ষ আদালতের বিচারপতিদের বারবার ‘মাই লর্ড’ এবং ‘ইয়োর লর্ডশিপ’ বলে সম্বোধন করছিলেন। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি পিএস নরসীমার।
আরও পড়ুন:
আইনজীবীকে বিচারপতি নরসীমার বলেন, “আর কত বার আপনি আমাকে ‘মাই লর্ড’ বলবেন?
আপনি ‘মাই লর্ড’, ‘মাই লর্ড’ না করে আমাকে স্যার বলে ডাকুন। আমি খুশি হব। শুধু তাই নয়, আপনি যদি এটা বলা বন্ধ করেন, তবে আমি আপনাকে আমার অর্ধেক বেতন দিয়ে দেব।আরও পড়ুন:
তিনি আরও বলেন, এরপর আপনি যতবার ‘মাই লর্ড’ বলেবেন আমি ১,২ করে গুনতে থাকব। মামলা শেষে আপনাকে সংখ্যাটা শোনাব। বিচারপতির নরসীমার এহেন রাগ দেখে ওই আইনজীবী তাঁকে স্যার বলে ডাকা শুরু করেন।