পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনে তিন রাজ্য বিপুল জনসমর্থন কুড়িয়ে আগের চেয়ে অনেকটাই আত্মবিশ্বাসী বিজেপি। বছর ঘুরতেই ২০২৪-এ লোকসভা ভোট। নির্বাচনে আগে নিজেদের 'গুড বুকে' রাখতে বদ্ধ পরিকর গেরুয়া শিবির। সম্প্রতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে কেন্দ্র। কিন্তু এবার মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার উল্টো পথে হাঁটতে শুরু করেছে।
জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এবার মরিয়া সরকার।আরও পড়ুন:
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। এবার গম মজুতের উর্দ্ধসীমা নির্ধারণ করে দিল কেন্দ্র। ব্যবসায়ী, পাইকারি, খুচরো ব্যবসায়ীরা গমের অতিরিক্ত মজুত করতে পারবেন না। কেন্দ্রীয় সরকারের তরফে নোটিশ দিয়ে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে।
মূলত কালোবাজারি, অসাধু ব্যবসায়ীদের বাড়বাড়ন্ত রুখতে কেন্দ্র সরকার এই পদক্ষেপ নিয়েছে। সূত্রের খবর, ১২ জুন এই নিয়ে নোটিশ জারি করা হয়েছিল। ৩১ মার্চ ২০২৪ সাল পর্যন্ত এই নোটিশের কার্যকারিতা থাকবে।আরও পড়ুন:
নোটিশে বলা হয়েছে, গম মজুতের সমস্ত বিষয়গুলি গমের স্টক লিমিট পোর্টালে নথিভুক্ত করতে হবে। প্রতি শুক্রবার এই গমের স্টকের অবস্থান আপডেট করতে হবে।
এই ক্ষেত্রে যদি দেখা যায় এই স্টক ঠিকঠাক নেই, বা ব্যবসায়ীরা তাদের স্টক লিমিট পোর্টালে ঠিকমতো আপডেট করছেন না, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এসেনসিয়াল কমোডিটিস অ্যাক্ট ১৯৫৫ অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে খবর।আরও পড়ুন:
সেই সঙ্গে স্টক ঠিকঠাক না দিলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ দিনের মধ্যে স্টক ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে বলা হবে। মন্ত্রকের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিকরা স্টক লিমিটের দিকে কড়া নজরদারি চালাবেন। পাশাপাশি খোলা বাজারে গমের পরিমাণ যাতে বৃদ্ধি করা যায় সেদিকেও লক্ষ্য রাখা হবে। অন্যদিকে একাধিক এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে, কিছু গমকে আটাতে পরিণত করা হবে। সেই আটাকে ভারত আটা ব্র্যান্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এই আটা ২৭.৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
আরও পড়ুন: