পুবের কলম প্রতিবেদক; স্টুডেন্ট দিবসে পড়ুয়া সম্মেলনে কল্পতরু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধনধান্য স্টেডিয়াম থেকে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এবং যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে হাতেকলমে সরকারি দপ্তরের কাজ শিখতে পারবেন পড়ুয়ারা। এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্নরা পাবেন মাসে ১০ হাজার টাকা করে স্টাইপেন্ডও পাবেন।
আরও পড়ুন:
সোমবার ধনধান্য স্টেডিয়ামে দাঁড়িয়ে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করেন মুখ্যমন্ত্রী। স্নাতক স্তর, পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে সরকার অধীনস্থ ব্লক, মিউনিসিপ্যালিটি, জেলা অফিস এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হাতেকলমে শেখা যাবে।
এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্ন এক বছরের জন্য মাসিক ১০ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবেন।আরও পড়ুন:
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি চাই ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেকে সার্টিফিকেট পাবেন। এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হবে। পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে। এভাবে গ্রাসরুট থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা।’