আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের মত বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা হাওড়াতে পৌঁছে গেলেও, আটকে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন:
মঙ্গলবার নবান্ন অভিযানকে সফল করতে সকাল থেকেই বিজেপির নেতা-কর্মীদের তৎপরতা ছিল চূড়ান্ত। এইদিন পিটিএসের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করে পুলিশ, সঙ্গে আটক করা হয় সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহাকেও।

পুলিশের সঙ্গে তীব্র বিতণ্ডায় জড়িয়ে পড়েন শুভেন্দু, হুশিয়ারি দেন আদালতে যাওয়ার। এরপর শুভেন্দু, লকেট ও রাহুল সিনহাকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যায় পুলিশ।
আরও পড়ুন: