পুবের কলম,ওয়েবডেস্ক: জামাই ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী। এবার রাজ্যসভার সদস্য হতে চলেছেন সুধা মূর্তি নিজে। লেখিকা, সমাজকর্মী সুধা মূর্তি ইসফোসিস কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী। সমাজসেবা এবং শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট নাগরিক হিসেবে তাঁকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লিখেছেন, সামাজিক, মানবিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সুধাজির অসামান্য অবদান রয়েছে। রাজ্যসভায় তাঁর উপস্থিতি নারী শক্তির প্রতি এক সাক্ষ্যবহন করবে। জাতির ভবিষ্যৎ গঠনে নারীদের শক্তি এবং দক্ষতার পরিচয়বাহক হবে তাঁর উপস্থিতি।আরও পড়ুন:
https://twitter.com/narendramodi/status/1766002676070813995?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1766002676070813995%7Ctwgr%5E064cbcbdfd09883364f6f25520c385c59dbf991e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.telegraphindia.com%2Findia%2Fphilanthropist-and-murty-trust-chairperson-sudha-murty-nominated-to-rajya-sabha-prime-minister-narendra-modi-lauds-her-contribution-to-diverse-fields%2Fcid%2F2005547