আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল ১৮ বছর, ৭ মাস ১১ দিন। বাংলা মায়ের এই দামাল ছেলে জন্মেছিলেন ৩ রা ডিসেম্বর ১৮৮৯ সালে। ১২৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষে মন্ত্রী সুজিত বসু আজ শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
আরও পড়ুন:
এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন রাজ্যের মন্ত্রী। কাঁথিতে অভিষেকের সভা থেকে,ডায়মন্ডহারবারে শুভেন্দুর সভা, শহরে পরপর অগ্নিকান্ড সব বিষয়তেই মুখ খোলেন রাজ্যের মন্ত্রী।
আরও পড়ুন:
এইদিন সুজিত বসু বলেন অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের সভার আগের দিন রাতে বোমাবাজি প্রসঙ্গে তিনি বলেন হিংসার রাজনীতি করে বড় কিছু করা যায় না। যারা এই ধরণের রাজনীতি করছে তারা বেশি দূর এগোতে পারবেনা। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে । সেই রায়কে মাথা পেতে নিতে হবে। মমতা ব্যানার্জির বিভিন্ন কর্মসূচির সুযোগ সুবিধা দিচ্ছে মানুষ।
বিরোধীদের একটু ধৈর্য ধরতে হবে।আরও পড়ুন:
এইদিন তিনি আরও বলেন শহরে বোমাবাজি গুলি কখনোই কাম্য নয়। এই কাজগুলি দুষ্কৃতীরা করে। পুলিশ প্রশাসনকে আরো বেশি তৎপর হতে হবে। বিরোধীরা অনেক সময় এই দুষ্কৃতীদের প্রশ্রয় দেয় সুস্থ রাজনীতিতে তা কখনোই । কাম্য নয়।