পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহর প্রতি সমর্থন জানানোর কারণে ব্রিটেনের প্রাক্তন কূটনীতিক ও মানবাধিকার কর্মী ক্রেইগ মারেকে আটক করা হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার সমালোচনা করে সামাজিক মাধ্যমে হামাস ও হিজবুল্লাহর প্রতি সমর্থন জানানোর পর ব্রিটিশ সরকার তাকে সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় আটক করে।
আরও পড়ুন:
আটকের আগে আইসল্যান্ডের পার্লামেন্ট ভবনের বাইরে ফিলিস্তিনের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে তাতে অংশ নেন ক্রেইগ মারে। তিনি সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে বলেছেন, গাজা উপত্যকায় যে গণহত্যা সংঘটিত হতে যাচ্ছে এবং তার বিরুদ্ধে হামাস ও হিজবুল্লাহর সশস্ত্র যোদ্ধারা যে প্রতিবাদ গড়ে তুলবে তার প্রতি আমার সমর্থন রয়েছে।
এই সমর্থন ঘোষণা যদি অপরাধ হয় তাহলে আমাকে জেলে পাঠান।আরও পড়ুন:
বর্বরতা বন্ধের জন্য তিনি ফিলিস্তিন বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিজের প্রতি ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গাজায় রাষ্ট্রসংঘ হস্তক্ষেপ করতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বর্বর অপরাধের শুধু শাস্তি নয় বরং এগুলোকে প্রতিরোধ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।