নয়াদিল্লিঃ রাজ্য হিসেবে কোন রাজ্যে কোন কোন ধর্মীয় গোষ্ঠী সংখ্যালঘু, তা চিহ্নিত করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে, তা নিয়ে অবস্থান ঠিক করে হলফনামা দিতে শীর্ষ আদালতের বিচারপতিরা ‘শেষ সুযোগ’ দিলেন কেন্দ্রীয় সরকারকে।বিচারপতি এস এস কাউল এবং বিচারপতি এম এম সুন্দরেশকে নিয়ে গড়া বেঞ্চ এই আদেশ দিয়েছে।কেন্দ্রকে বলা সত্বেও বারবার এই মামলায় সঠিক অবস্থান নিতে গড়িমসি করছে। শুক্রবার এই মামলার শুনানিতেও কেন্দ্রের হয়ে সলিসিটর জেনারেল আরও ৪ সপ্তাহ সময় চান। তখনই বিচারপতিরা এই কথা বলেন।
সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে, তাতে দাবি করা হয়েছে, ৬ রাজ্য এবং ২ কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুদের সংখ্যালঘু হিসেবে ঘোষণা করা হোক। ‘হিন্দু’দের রক্ষাকর্তার দাবিদার বিজেপি সরকারই এই দাবি নিয়ে গড়িমসি করছে। এই মামলা করেছেন অশ্বিনী উপাধ্যায়।তিনি ১৯৯২ সালের ন্যাশনাল কমিশন অফ মাইনরিটিজ অ্যাক্ট এর ২(সি)ধারা চ্যালেঞ্জ করে দাবি করেছেন, ‘ওই আইনে মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং জরাথ্রুষ্টদের সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ অনেক রাজ্যেই হিন্দু, বাহাই এবং ইহুদিরা সংখ্যালঘু, তবু তাঁদের সেই স্বীকৃতি দেওয়া হয়নি’। শ্রীউপাধ্যায়ের দাবি, মিজোরামে হিন্দুরা জনসংখ্যার ২.৭৫ শতাংশ, নাগাল্যাণ্ডে ৮.৭৫ শতাংশ, মেঘালয়ে ১১.৫৩ শতাংশ, অরুণাচল প্রদেশে ২৯ শতাংশ, মণিপুরে ৩১.৩৯ শতাংশ, পাঞ্জাবে ৩৮.১০ শতাংশ এবং জম্মু–কাশ্মীরে ২৮.৪৪ শতাংশ। আর দুই কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যার মাত্র ২.৫ শতাংশ হিন্দুরা।তবু কেন এই ৬ রাজ্য এবং ২ কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুদের সংখ্যালঘুর স্বীকৃতি দেওয়া হচ্ছে না? তাঁর মতে, লাদাখ, মিজোরাম, লাক্ষাদ্বীপ, কাশ্মীর, নাগাল্যাণ্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পাঞ্জাব এবং মণিপুরে হিন্দুরা প্রকৃতই সংখ্যালঘু।অথচ তাঁদের সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি নেই। সংবিধানের ২৯ ও ৩০ অনুচ্ছেদে যে অধিকার দেওয়া হয়েছে তা থেকে বঞ্চিত করা হচ্ছে হিন্দুদের।শ্রী উপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ‘মিজোরাম, মেঘালয়, নাগাল্যাণ্ডে সংখ্যায় বেশি খ্রিস্টানরা, অথচ তাঁদের সংখ্যালঘু মর্যাদা দেওয়া হয়েছে। সেইমতো সব সুবিধা ভোগ করছেন তাঁরা। অরুণাচল, গোয়া, কেরল, মণিপুর, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গেও খ্রিস্টানরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। অন্যদিকে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানায় এত শিখ, তবু তাঁদের সংখ্যালঘুর মর্যাদা দেওয়া হয়েছে। জম্মু–কাশ্মীর, লাক্ষাদ্বীপে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, অথচ তাঁদের সংখ্যালঘুর মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়া অসম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কেরল ও বিহারে মুসলিমরা ভালো সংখ্যায় বাস করেন, তবু তাঁরা সংখ্যালঘুর মর্যাদা এবং সুবিধা ভোগ করছেন। তাহলে ৬ রাজ্যে এবং ২ কেন্দ্রশাসিত অঞ্চলে হিন্দুরা কেন সংখ্যালঘুর মর্যাদা পাবেন না’?আরও খবর
শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি ককরোচ পার্টি প্রধানের
চরম বর্বরতা: বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে হাত-পা বেঁধে স্ত্রীকে গণধোলাই, ন্যাড়া করে খাওয়ানো হলো মূত্র
উত্তরাখণ্ড: ১৪ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ-পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
‘রান ফর যোগা’-য় পা মেলালেন মুখ্যমন্ত্রী, মহাকরণের সামনে যোগাসনে যোগ দিলেন হাজারো মানুষ
২০২৬ সালের হজ ভারতের ইতিহাসে সবচেয়ে সফল: কিরেন রিজিজু
২০২৬ সালের হজ ভারতের ইতিহাসে সবচেয়ে সফল: কিরেন রিজিজু
আগেভাগেই সই হওয়ায় বাতিল সুইজারল্যান্ডের আনুষ্ঠানিকতা, যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদের বৈঠক আজ
আগেভাগেই সই হওয়ায় বাতিল সুইজারল্যান্ডের আনুষ্ঠানিকতা, যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদের বৈঠক আজ
ই-বাইক চেপে এবার ঘোরা যাবে মদিনার সব ঐতিহাসিক মসজিদ
ই-বাইক চেপে এবার ঘোরা যাবে মদিনার সব ঐতিহাসিক মসজিদ
শিকারি নয়া হ্যায়, জল পুরানা হ্যায়: দলবদল ইস্যুতে কটাক্ষ ওয়াইসির
শিকারি নয়া হ্যায়, জল পুরানা হ্যায়: দলবদল ইস্যুতে কটাক্ষ ওয়াইসির
মহারাষ্ট্রের পর কি এবার উত্তরপ্রদেশ? সপার ২৫ সাংসদ দল ছাড়তে প্রস্তুত? দাবি উপমুখ্যমন্ত্রীর
মহারাষ্ট্রের পর কি এবার উত্তরপ্রদেশ? সপার ২৫ সাংসদ দল ছাড়তে প্রস্তুত? দাবি উপমুখ্যমন্ত্রীর
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের