পুবের কলম,প্রতিবেদক: বিলকিস বানু মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ধর্ষকদের মুক্তি মেনে নেওয়া যায় না।
আরও পড়ুন:
বিলকিস মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘বিলকিস বানু মামলায় কঠোর পর্যবেক্ষণের জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। এরপরই গুজরাতের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিলকিস বানু ধর্ষণ মামলার দোষীরা শাস্তি পাওয়ার বদলে ঘুরে বেড়াচ্ছিল।
তারা ক্ষমতা ভোগ করছিল। তাদের এই মুক্তি মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্টের এই কড়া পর্যবেক্ষণকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্টের রায় প্রশংসাযোগ্য।’ এদিন সুপ্রিম কোর্টের তরফে এদিন যেভাবে গুজরাত সরকারকে ভর্ৎসনা করা হয়েছে সেই সম্পর্কে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের আরও কত ঘটনা রয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে সাক্ষী মালিক-সহ মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগের বিষয়টিও টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সাক্ষী মালিকরা কি সুবিচার পেয়েছেন? বদলে অভিযুক্তকে কুস্তি ফেডারেশনের মাথায় বসানো হয়েছে। আমরা সবাই জানি, দেশজুড়ে কী চলছে।’