আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে ইতিমধ্যেই। পুজোয় উৎসব প্রিয় বাঙালি কে রাজ্য পরিবহন দফতরের উপহার হুড খোলা দোতলা বাস।
আরও পড়ুন:
২৭ সেপ্টেম্বর এই বাসের উদ্বোধন করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী বাবুল সুপ্রিয়। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা উৎসবমুখর তিলোত্তমার রাজপথে ঘুরবে এই বাস।
আরও পড়ুন:
সফর শুরু হবে রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোড থেকে।
এরপর ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, সেন্ট জনস চার্চ, ডেকার্স লেন, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেটে এসে শেষ হবে যাত্রা। উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখবেন যাত্রীরা।আরও পড়ুন:
বাসের দোতলায় মোট ১২টি আসন, নীচে ১৪ টি। ভাড়া মাত্র ৫০ টাকা। তাহলে আর দেরি কেন পুজোর কলকাতাকে এবার উপভোগ করুন হুড খোলা দোতলা বাস থেকেই।
আরও পড়ুন: