০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাত দাঙ্গা মামলায় ‘সুপ্রিম কোর্টের রায়ে আমি হতাশ’, আবেদনকারী জাকিয়া জাফরির পুত্র তনবীর

পুবের কলম, ওয়েবডেস্ক: গুজরাত দাঙ্গা মামলায় নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে ২০০২ সালেই এই মামলায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল বিশেষ তদন্তকারী সংস্থা বা সিট। নরেন্দ্র মোদিকে সিটের ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির বিধবা জাকিয়া জাফরি। শুক্রবার সেই আবেদনই খারিজ করে দিল শীর্ষ আদালত। সেইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এই মামলার কোনও ভিত্তি নেই।
শীর্ষ আদালতের রায়দানের পরেই জাকিয়া জাফরির পুত্র তনবীর জাফরি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় আমাকে হতাশ করেছে। এক সপ্তাহ হল আমি আমার স্ত্রীকে নিয়ে হজযাত্রায় এসেছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি যাতে আমার মা সঠিক বিচার পান’। তনবীর আরও বলেন, ‘মায়ের বয়স বর্তমানে ৮২ বছর। শারীরিকভাবে খুব অসুস্থ। তাই মা হজে আসতে পারেননি। আমি মাকে আমার আত্মীয়ের বাড়িতে রেখে হজে আসি। আমি যখন হারাম শরিফে প্রার্থনা করছিলাম, তখনই আমার বন্ধু আমাকে আদালতের রায় সম্পর্কে জানায়। আমি প্রাথমিকভাবে এই রায় সম্পর্কে শুনেছি। ৪৫০ পৃষ্ঠায় আদালতের রায়দান ঘোষণা করা হয়েছে।
তনবীর আরও জানিয়েছেন, আমি সেই ছোট থেকেই আমার মায়ের দীর্ঘ আইনি লড়াই দেখে বড় হয়েছি। মা বৃদ্ধ হয়েছেন। সেই সঙ্গে ঠিকমতো কানে শুনতে পান না। হাঁটাচলাতে সমস্যা আছে। আল্লাহর ভরসাতেই তিনি আইনি লড়াই চালিয়ে গেছেন। এখন আমি হজে আছি। আমি তাঁর জন্য আল্লাহর কাছে ন্যায় বিচারের প্রার্থনা করছি।
তনবীর জানিয়েছেন, হজ করেই তিনি শীঘ্র ভারতে ফিরবেন। তার পর আইনজীবীদের সঙ্গে এই মামলা নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন: J&K Govt’s: ২৫ বিখ্যাত লেখকের বই নিষিদ্ধ কাশ্মীরে, মামলা নিল না Supreme Court

আরও পড়ুন: স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি জ্ঞানবাপী মামলার আবেদনকারীর
সর্বধিক পাঠিত

৩৮ জন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাত দাঙ্গা মামলায় ‘সুপ্রিম কোর্টের রায়ে আমি হতাশ’, আবেদনকারী জাকিয়া জাফরির পুত্র তনবীর

আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার