পারিজাত মোল্লা: শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সাময়িক আইনি ধাক্কা খেল এসএসসি কর্তৃপক্ষ। এদিন শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, 'গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণির শূন্যপদে নিয়োগ নয়'। এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন এবং চাকরি হারানো প্রার্থীদের একাংশ।
আরও পড়ুন:
সেই মামলাতেই দুই ক্ষেত্রে নিয়োগের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণিতে যথাক্রমে ৮৪২ জনের এবং ৬১৮ জনের চাকরি গেছে। সেইসব শূন্যপদে দ্রুত নিয়োগ করার জন্য নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।
তবে চাকরিহারারা এই নির্দেশের বিরোধিতা করে থাকে। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় তারা। সেই মামলাতেই গ্রুপ সি ও নবম-দশম শ্রেণির শূন্যপদে নিয়োগের ওপর এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্রথমে অবশ্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই নিয়ে আবেদন জানান হয়েছিল। ডিভিশন বেঞ্চে সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টে যায় চাকরি হারানো প্রার্থীদের একাংশ।আরও পড়ুন:
প্রসঙ্গত , নিয়োগ দুর্নীতির জন্য গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণি বাদে প্রাথমিকে চাকরি গিয়েছে ২৫২ জনের, গ্রুপ ডি'তে চাকরি বাতিল হয়েছে ১ হাজার ৯১১ জনের। সব মিলিয়ে মোট ৩ হাজার ৬২৩ জনের জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আবার এদের মধ্যে অনেকের চাকরি বাতিলের পাশাপাশি বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। এইসব সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিভিন্ন বেঞ্চে চলছে।