১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেড় দিনে টেস্ট শেষ, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার কেপটাউনে টেস্ট জিতল ভারত

পুবের কলম,ওয়েবডেস্ক:  প্রতিদিন ৬ ঘণ্টা করে ৫ দিনে মোট ৩০ ঘন্টা। কিন্তু কেপ টাউনে বল গড়ালো মাত্র সাড়ে ৯ ঘন্টা। আর তাতেই দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে প্রথমবার কেপটাউন থেকে টেস্ট জিতে ফিরছে ভারত। প্রথম টেস্ট জিতেছিল দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় টেস্টে প্রটিয়াদের হারিয়ে সিরিজে সমতা ফেরালো রোহিত শর্মার ভারত।

প্রথম ইনিংসে ভারতের বোলারদের মধ্যে বিধ্বংসী রূপ নিয়েছিলেন মুহাম্মদ সিরাজ। আর দ্বিতীয় নিউজ এর সেই রূপ নিলেন জসপ্রিত বুমরাহ। একাই তুলে নিলেন প্রটিয়াদের ছ’টি উইকেট। দ্বিতীয় ইনিংসে একা মার্করাম লড়াই করলেন।

সেঞ্চুরিও হাঁকালেন তিনি। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৬ রান তুলতে সমর্থ হয়। ভারত ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে কম সময়ে কোনও একটি টেস্ট জয়। মাত্র দেড় দিনে কেপটাউন টেস্ট জিতে ইতিহাস করে ফেলল ভারত।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেড় দিনে টেস্ট শেষ, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার কেপটাউনে টেস্ট জিতল ভারত

আপডেট : ৪ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার