পুবের কলম, ওয়েবডেস্কঃ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মানুষকে বিভ্রান্ত করা থেকে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে দেওয়ার কাজ করে চলেছে একদল ছিদ্রান্বেষী মানুষ। এবার সেই রকমই একটি ভিডিও ভাইরাল হল। যেখানে বাংলাদেশের একটি অপহরণের একটি ঘটনাকে পশ্চিমবঙ্গের বলে চালানো হল!
আরও পড়ুন:
সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে বোরকা পরিহিত একটি মেয়েকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একজন পুরুষ। ভিডিও'তে দেখা যায়, ওই মেয়েটির সামনে আচমকাই একটি গাড়ি এসে থামে। এরপরেই একজন লোক এসে মেয়েটিকে পিছন থেকে এসে ধরে গাড়ির ভিতরে নিয়ে ঢোকানোর চেষ্টা করে।
এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কমেন্টে এই ভিডিওকে পশ্চিমবঙ্গের উল্লেখ করে। কারণ ওই ভিডিও থেকে বাংলায় কথাবার্তা শোনা যায়। ফলে অনেকেই অনুমান সরূপ লিখে দেন ভিডিওটি 'এটি পশ্চিমবঙ্গের ঘটনা'।আরও পড়ুন:
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার দৌলতেই এইভাবে সত্য-মিথ্যা যাচাই না করে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তি।
আরও পড়ুন:
এই ভিডিও সম্পর্কে সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায়, যে অপহরণের ভিডিওটিকে পশ্চিমবঙ্গের বলে চালানোর প্রয়াস চলছে সেটি আসলে বাংলাদেশের একটি ঘটনার ভিডিও।
বাংলাদেশ নিউজ এজেন্সি (Bangladesh News Agency) সূত্রে জানা গেছে, অপহরণের ভিডিওটি গত ৯ অক্টোবরের ঘটনা। সেই দেশের একাধিক সংবাদমাধ্যম ঘটনাটি কভার করে সেটি প্রকাশ করে ১২ অক্টোবর। সেই অপহরণের ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, ব্রাহ্মণবেরিয়ায় এসএসসি'র এক ছাত্রীকে অপহরণ করা হয়।আরও পড়ুন:
সিসিটিভি ফুটেজ সামনে আসার পরেই পুলিশ জসীমউদ্দিনকে নামে ২৫ বছরের এক যুবককে গ্রেফতার করে। বাংলাদেশে অপর একটি নিউজ পোর্টাল আরটিভি (RTV News) সূত্রে জানা যায়, ওই মেয়েটি গাড়িতে জোর করে ঢোকানার চেষ্টা করেছিল জসীমউদ্দিনের ভাই কওসর মিঁয়া। তাকেও গ্রেফতার করেছে পুলিশ।
আরও জানা যায়, যে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে। এরপর দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করা হত। এরপরেই কওসর পরিকল্পনা করে অপহরণের ফাঁদ পাতে। কিন্তু পরে মেয়েটি কোনরকমে তাদের হাত থেকে পালিয়ে পরিবারকে সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। এর পরেই তদন্তে নেমে পুলিশ দু'জনকে গ্রেফতার করে। পুলিশ ও মিডিয়া সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া অপহরণের ভিডিওটি বাংলাদেশের, পশ্চিমবঙ্গের নয়।