পুবের কলম, ওয়েব ডেস্ক: গুজরাতের ভাভনগরে শনিবার রোড শো দিয়ে সফর শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাজারো মানুষের উপস্থিতিতে তিনি গান্ধী ময়দানে পৌঁছে প্রায় ৩৪ হাজার ২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের কোনও বড় শত্রু নেই। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো বিদেশি নির্ভরতা।
আরও পড়ুন:
এই নির্ভরতা দূর করতে হবে, ভারতকে আত্মনির্ভর হতে হবে।” তিনি আরও বলেন, “যত বেশি নির্ভরতা থাকবে, তত বড় হবে ব্যর্থতা। ১৪০ কোটি ভারতীয়ের ভবিষ্যৎ আমরা অন্যের হাতে ছেড়ে দিতে পারি না।” মোদির ভাষায়, “আত্মনির্ভর ভারতই হবে শত দুঃখের এক ওষুধ।
” তিনি জানালেন, ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশে ‘সেবা পাক্ষিক’ কর্মসূচি চলছে।আরও পড়ুন:
শুধু গুজরাতেই গত কয়েক দিনে বহু রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান ও জনসেবামূলক কর্মসূচি হয়েছে। উৎসবের আবহে বক্তব্যে মোদি জানান, নবরাত্রির আগে বাজারে জিএসটি কমার ফলে কেনাকাটার উৎসাহ বেড়েছে এবং সমুদ্রকে কেন্দ্র করে সমৃদ্ধির ‘মহা-উৎসব’ চলছে।
আরও পড়ুন:
এছাড়াও এদিন কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের সম্ভাবনাকে দীর্ঘদিন ধরে অবহেলা করেছে কংগ্রেস। লাইসেন্স-কোটা রাজ, আমদানি নির্ভর অর্থনীতি ও দুর্নীতি দেশের যুবসমাজকে ক্ষতিগ্রস্ত করেছে। আজ ভারতকে আত্মনির্ভর হয়ে বিশ্বের সামনে শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে।”