আইভি আদক, প্রীতম কোলে:পুকুরে ভাসছে সদ্যোজাত এক শিশুর দেহ। ব্যাপক চাঞ্চল্য হাওড়ার বাকসাড়া নবনারীতলা এলাকায়। হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থানা এলাকার বাকসাড়া নবনারীতলা এলাকার একটি পুকুর থেকে মঙ্গলবার এক সদ্যোজাত পুত্র সন্তানের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে ওই শিশুটির দেহ স্থানীয় একটি পুকুরে ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা।
এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটি খুব সম্ভবত তাঁদের এলাকার নয়। রাতের অন্ধকারে কেউ বা কারা বাইরে থেকে এনে দেহটি পুকুরে ফেলে দিয়ে গেছে।