পুবের কলম, ওয়েবডেস্ক: আজ রথযাত্রা উৎসব। ইস্কন মন্দির, কলকাতা প্রতি বছরের মত এই বছর রথযাত্রার উৎসব পালন করছে। উপস্থিত ছিলেন রথযাত্রা উৎসবের অধিকর্তা রাধারমন দাস। প্রতিবছরের মতো এবারেও রথযাত্রা উৎসবের প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসকন মন্দির থেকে দুপুর ১টায় রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।আরও পড়ুন:

ইসকন আয়োজিত কলকাতার এই রথযাত্রা এবার ৫২ বছরে পড়ল। এবারের থিম 'মানসিক শান্তি'। এদিন রথযাত্রার অনুষ্ঠানে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার উল্লেখ করেন মমতা। নিহতদের আত্মার উদ্দেশে শান্তি কামনা করেন তিনি।
আরও পড়ুন:
মঙ্গলবার, ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এক্সাইড মোড় হয়ে পার্ক স্ট্রিট ঘুরে আউট্রাম রোড ধরে ইসকনের রথ পৌঁছবে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পিছনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। উল্টো রথ অর্থাৎ আগামী সাত দিন সেখানেই থাকবে রথ।
আরও পড়ুন:
১৯৭২ সালে ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য, কৃষ্ণকৃপাশ্রীমূর্তি অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। কলকাতার রথযাত্রা জগন্নাথ পুরীর রথযাত্রার পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হয়ে উঠেছে। যা ১৫ থেকে ১৬ লক্ষেরও বেশি লোককে আকর্ষণ করে।
আরও পড়ুন:
আজ, ইসকনে বিশ্বব্যাপী ১৭০টিরও বেশি দেশে এবং ৮০০টিরও বেশি শহর ও জনপদে রথযাত্রার আয়োজন করা হবে।
আরও পড়ুন: