পুবের কলম প্রতিবেদক:  রবিবার মহারণ। মরশুমের প্রথম ডার্বি। নবরূপে সজ্জিত ডুরান্ড কাপের ডার্বিতে নামতে চলেছে এটিকে মোহনবাগান এবং ইমামি ইস্টবেঙ্গল। দুটো দলই ইতিমধ্যেই শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টের আসরে একাধিক পয়েন্ট খুইয়ে নক আউটে ওঠার রাস্তা কঠিন করে ফেলেছে।

শহরজুড়ে এখন ডার্বির উন্মাদনা  ডার্বি জুড়ে উন্মাদনা, (ছবি- অভিজিৎ ভট্টাচার্য)

https://www.youtube.com/watch?

v=uvtJNO63CpQ

রবিবারের ডার্বি তাই দুটো দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচের অনলাইন টিকিট শেষ। সেই টিকিট সংগ্রহ করতে দেখা গেল উৎসাহী জনতার ভিড়। তারই মধ্যে আবার দেওয়া শুরু হয়েছে ৫০এবং ১০০ টাকার অফলাইন টিকিট। ময়দানের বটতলায় ভিড় চোখে পড়ার মতো।

কাতারে কাতারে মানুষ ফুটবলের টানে চলে গিয়েছেন টিকিট কাটতে।  যতই এটিকে মোহনবাগান নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকুক না কেন, চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে প্রিয় দল সবুজ মেরুন।

শহরজুড়ে এখন ডার্বির উন্মাদনা 

তাই যেভাবেই হোক টিকিটটা যোগাড় করতেই হবে। সকাল থেকেই তাই ইডেন গার্ডেন সংলগ্ন এলাকায় ডার্বির জনতার ভিড়। ইস্টবেঙ্গল ক্লাবেও দেখা গেল একই চিত্র।

শহরজুড়ে এখন ডার্বির উন্মাদনা 

সেখানে বিনিয়োগকারী ক্লাব নিয়ে আর কোন সমস্যা নেই। কাতারে কাতারে সমর্থকরা এসেছেন ক্লাব তাঁবুতে। দুই বড় ক্লাবের কথা বিবেচনা করে এবং করোনা উত্তর পরিস্থিতি একটু ভালো হওয়ার কারণে এবার যুবভারতীতে বড় ম্যাচে দর্শক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং ডুরান্ড কমিটি। তাই যুবভারতী অনেকটাই পূর্ণ থাকবে বলেই আশা করা যাচ্ছে।

শহরজুড়ে এখন ডার্বির উন্মাদনা 

১০০ শতাংশ দর্শকের অনুমতি না দিলেও ডার্বির উত্তেজনার কথা চিন্তা করে ৭০ শতাংশ টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।