পারিজাত মোল্লা: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখলো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজির শিক্ষিকা প্রিয়ঙ্কা সাউয়ের চাকরি বহাল থাকবে।
আরও পড়ুন:
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানায়, -' এই মামলায় যেহেতু সিঙ্গল বেঞ্চের নির্দেশ আগেই মেনে নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন ।এমনকি সেই নির্দেশ কার্যকর করে এসএসসি। এই অবস্থায় আদালতে এসএসসির নতুন আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।
তাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হস্তক্ষেপ করবে না আদালত'।আদালত সুত্রে প্রকাশ, গত বছর ২৯ সেপ্টেম্বর প্রিয়ঙ্কাকে চাকরি দিতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো ওই বছর তাঁকে চাকরির সুপারিশপত্র দেয় এসএসসি। এখন এসএসসি কর্তৃপক্ষ জানায়, -'ক্যাটাগরিভিত্তিক বিস্তারিত মেধাতালিকা যাচাই করে দেখা গিয়েছে প্রিয়ঙ্কা চাকরির সুযোগ পাওয়ার কথা নয়।'আরও পড়ুন:
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, -'পুরুষ এবং মহিলা ভিত্তিক মেধাতালিকা বিচার করলে প্রিয়ঙ্কার চাকরির মধ্যে কোনও ভুল নেই'। স্বস্তি মিললো প্রিয়াঙ্কার।