পুবের কলম প্রতিবেদকঃ বুধবার সকালে একটি বিলাসবহুল গাড়ির বনেটের ওপর চেপে বসে অসংলগ্ন আচরণ করা শুরু করে এক মদ্যপ যুবক। এই ঘটনা ঘিরে সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বরে তাৎক্ষণিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, প্রথমে মদ্যপ যুবক তাঁর গাড়ি নিয়ে ধাক্কা মেরে একটি ভ্যানগাড়ির সঙ্গে। তারপর, গাড়ির বনেটের ওপর চেপে বসে। খবর পেয়ে পুলিশ ওই মদ্যপ যুবককে আটক করে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময়ে ভ্যানগাড়িতে এসে ধাক্কা মারে একটি বিলাসবহুল গাড়িটি। এরপরই মাঝরাস্তায় গাড়িটিকে দাঁড় করিয়ে বনেটে চেপে বসে মত্ত অবস্থায় থাকা ওই যুবক। হাত-পা নাড়িয়ে অঙ্গভঙ্গি করে নাচতেও শুরু করে দেয় যুবক।
আরও পড়ুন:
ইতিমধ্যে ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি পার্ক স্ট্রিটে। মদ্যপ ওই যুবকের গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।