পুবের কলম প্রতিবেদক: (PURULIA MURDER) প্রথম শ্রেণির এক ছাত্রকে 'খুন' করল কে, তার তদন্তে নেমে ওই একই স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ। তদন্ত চলছে। তবে এমন হাড়হিম করা ঘটনায় মনোবিশেষজ্ঞরা বলছেন, শিশুমনে পড়ছে হিংসার প্রভাব। কৈশোরে এখন রোল মডেল কে, এমন প্রশ্নও তাঁরা তুলছেন।
আরও পড়ুন:
প্রথম শ্রেণির এক ছাত্রকে 'খুন'-এর এই ঘটনাটি পুরুলিয়ার (purulia murder) মানবাজার থানা এলাকার জবলার ঘাসতোড়িয়া সারদা শিশু মন্দির আবাসিক স্কুলের। এমনই জানা গিয়েছে, গত ৩০ জানুয়ারি বিকালে এই আবাসিক স্কুলের হস্টেল সংলগ্ন মাঠে খেলতে গিয়েছিল প্রথম শ্রেণির ওই ছাত্র। এর পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে হস্টেল সংলগ্ন পুকুর থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।আরও পড়ুন:
গত ৩১ জানুয়ারি পোস্ট মর্টেম করা হয়। প্রথম শ্রেণির মৃত ওই ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ৫ ফেব্রুয়ারি ওই একই স্কুলের অষ্টম শ্রেণির ওই ছাত্রকে আটক করে। তাকে এখন হোমে রাখা হয়েছে। পুলিশ এমন জানিয়েছে, অষ্টম শ্রেণির ওই ছাত্র প্রাথমিকভাবে জানিয়েছে, সে ভেবেছিল কারও মৃত্যু হলে ছুটি পাওয়া যাবে। তবে, এই বিষয়টির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।
তদন্ত চলছে।আরও পড়ুন:
মনোচিকিৎসক অরুণিমা ঘোষের কথায়, 'অষ্টম শ্রেণির এই বাচ্চাটির নিজের শৈশবের অভিজ্ঞতা এ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।' তাঁর কথায়, 'শৈশবে পরিবারের কোন ধরনের অবস্থার মধ্যে একটি শিশু বেড়ে উঠছে, সে কী দেখছে, কী শিখছে, এ সবের প্রভাব সুপ্তভাবে হলেও থেকে যায়।' তিনি এমনই জানান, এ ক্ষেত্রে কী ঘটেছে, পুরোটা জানা না গেলে বলা সহজ নয়। তবে, বিভিন্ন ধরনের হিংসার ঘটনা এখন বেড়ে চলতে দেখা যাচ্ছে। চারিদিকে নানা ধরনের অ্যাগ্রেসিভ। এ সবের প্রভাব পড়ে শিশুমনে।
শিশুরাও অ্যাগ্রেসিভ হয় ওঠে।আরও পড়ুন:
মনোবিদ রুমঝুম ভট্টাচার্য বলেন, 'শিশুরা যা দেখে, সেটাই শেখে। মিডিয়া, টিভি, সিনেমা, চারিদিকে নানা রকমের হিংসার ঘটনা।' তাঁর কথায়, 'টিভিতে ক্রাইম প্যাট্রোল, সিনেমায় ক্রাইম দৃশ্য, এ সবের মাধ্যমেও তো অপরাধ মনস্কতা বেড়ে যেতে পারে।' কী শিখছে শিশুরা এখন, তাদের উপর কোন ধরনের প্রভাব পড়ছে, শিশুমনের সুকুমার প্রবৃত্তিগুলি জাগিয়ে দিতে কি আমরা আর এখন পারছি? এমন সব প্রশ্ন তুলে পুরুলিয়ার ঘটনায় তিনি বলেন, 'এমন ঘটনা মানেই যে তার সঙ্গে মনের কোনও সমস্যার যোগ রয়েছে, এমন ধরে নেওয়া উচিত নয়। অষ্টম শ্রেণির শিশু। কৈশোরে কেউ না কেউ রোল মডেলও থাকে। তার প্রভাবও পড়ে। তা হলে, এই শিশুটির রোল মডেল কে, এই প্রশ্নও কিন্তু থেকে যায়।'