০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্যালিকাকে বিয়ের জন্য নিজের চার মেয়েকে বিষ খাইয়ে খুন পিতার

পুবের কলম,ওয়েবডেস্কঃ শ্যালিকাকে বিয়ের জন্য নিজের চার মেয়েকে বিষ দিয়ে খুন করেছেন এক ব্যক্তি।এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমেরের শিব মহকুমায়।ফলে ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়,

এক পিতা তার চার নিরীহ মেয়েকে বিষপান করিয়ে খুন করেন। শুধু তাই নয় খুন করার পর

চার মেয়ের দেহ  ১৩ ফুট গভীর জলের ট্যাঙ্কে ফেলে দেন এবং নিজেও  আত্মহত্যার চেষ্টা করেন। যদিও এক প্রতিবেশী ঘটনাটি দেখে ফেলেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে জিয়ো (৯), নোজি (৭), হিনা (৩) এবং দেড় বছরের লক্ষ্মী মারা যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, অভিযুক্ত বাবা তার শ্যালিকাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু সেখানে চার মেয়ে সামাজিক নিষেধাজ্ঞার কারণে বাধা হয়ে দাঁড়িয়েছিল।এরপরে, চারজনকেই বিষ খাইয়ে খুন করেন তিনি । জানা যায়,করোনায় মৃত্যু হয় অভিযুক্ত পুরখা রামের স্ত্রীর।

বর্তমানে অভিযুক্ত পুরখা রামের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্যালিকাকে বিয়ের জন্য নিজের চার মেয়েকে বিষ খাইয়ে খুন পিতার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার